Showing posts with label Sport. Show all posts
Showing posts with label Sport. Show all posts

Thursday, June 8, 2023

তুমি মানেই প্রেম

তুমি মানেই প্রেম


তুমি মানেই প্রেম 

 তীরে নৌকা ভীড়াতেই তুমি খরস্রোতা নদী হয়ে যাও ;

 আমার  দু’চোখ জুড়ে গোধূলির সমাপ্তি, 

 সন্ধ্যার হাহাকার। 

জানি দীর্ঘ অজ্ঞাতবাস শেষে 

তুমি ফিরবে ; 

তোমার শরীর জুড়ে থাকবে

 অন্য পুরুষের ঘ্রাণ। 

পরজীবি পরাগের মেদের নীচে ঢাকা পরে থাকবে আমাদের আদিম প্রেম,  

স্মৃতির পাঠ্য তুমি বেমালুম ভুলে যাবে। 

আর আমার —

চোখের অলিন্দে মৃতপ্রায় অনুভূতির জীর্ণ দেহ 

আকস্মিক বৃষ্টি ঝাপটায় প্রাণ খুঁজে নেবে ; 

বুকের পাদদেশে আগ্নেয়গিরিটা ফুঁসে উঠবে 

এক পৃথিবী অভিমান নিয়ে। 

অযুত কোটি প্রশ্ন তোমার সম্মূখে পেশ করতে গিয়ে বিনয়ী হয়ে উঠবো ;

জিজ্ঞেস করবো — কেমন আছো তুমি?  

উত্তরে আমি জানতে পারবো — তুমি মানেই বুনো হংসী,  অমোঘ মৃত্যু ; তুমি মানেই প্রেম।


-এস আই জিতু

Tuesday, February 28, 2017

মোঃ রফিকুল ইসলাম খান

মোঃ রফিকুল ইসলাম খান

আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের বন্ধু, মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং ময়মনসিংহ জেলায় একটি প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত মো. রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ এবং উৎসবকে সফল করতে সবধরণের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বন্ধু রফিক। তোমাকে পেয়ে আমরা ধন্য।

প্রকৌশলী আবু সায়েম বিশ্বাস

প্রকৌশলী আবু সায়েম বিশ্বাস

আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের বন্ধু, শিবালয় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং আকিজ টেক্সটাইল লিমিটেডের পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সায়েম বিশ্বাস। অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ এবং উৎসবকে সফল করতে সবধরণের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বন্ধু সায়েম। তোমাকে পেয়ে আমরা ধন্য।


বিথীকা কর্মকার

বিথীকা কর্মকার

আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের বন্ধু, মত্ত উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং ওই বিদ্যালয়ে কর্মরত বিথীকা কর্মকার । তোমাকে পেয়ে আমরা ধন্য।


Sunday, February 19, 2017

জাকির হোসেন খান

জাকির হোসেন খান

আমাদের সাথে সক্রিয়ভাবে যুক্ত আছে আমাদের বন্ধু, সিংগাইর উপজেলার তালেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, মানিকগঞ্জ সরকারী কারিগরি স্কুল এন্ড কলেজের শিক্ষক জাকির হোসেন খান । তোমাকে পেয়ে আমরা ধন্য।


ফিরোজ দেওয়ান

ফিরোজ দেওয়ান

কথা হলো-আমাদের বন্ধু, মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার ফিরোজ দেওয়ানের আমাদের সাথে। আমাদের উৎসবে সক্রিয় অংশগ্রহণ এবং সবধরণের সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।


সায়েদুর রহমান

সায়েদুর রহমান

সায়েদুর রহমান

সহযোগী অধ্যাপক

বাংলা বিভাগ

কুমুদিনী সরকারি কলেজ

টাংগাইল।

২৪ তম বি,সি,এস

এস, এস, সি পাশ করেছি চরকাটারি সবুজ সেনা উচ্চবিদ্যালয়

চরকাটারি, দৌলতপুর

মানিকগঞ্জ থেকে।

Friday, February 17, 2017

প্রতুল সরকার

প্রতুল সরকার

আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের বন্ধু, সিংগাইর উপজেলার নবগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও দৌলতপুর উপজেলার উলাইল মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক প্রতুল সরকার। তোমাকে পেয়ে আমরা ধন্য